রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আবারও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৭:৪২ পিএম  আপডেট: ২৭.০১.২০২৫ ৭:৫২ পিএম  (ভিজিট : ১৮৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বেলারুশে আবারও বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট হলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, লুকাশেঙ্কো ৮৬.৮ শতাংশ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন।

এই নির্বাচনে লুকাশেঙ্কোর চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবে তারা সবাই লুকাশেঙ্কোর সমর্থক এবং তার ৩০ বছরের শাসনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন।

লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে আসছেন। তবে, তার এই বিজয়গুলো পশ্চিমা দেশসমূহ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে ‘প্রহসনমূলক নির্বাচন’ হিসেবে সমালোচিত হয়ে আসছে।

লুকাশেঙ্কোর বিজয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানিয়ে বলেছেন, “এই বিজয় লুকাশেঙ্কোর রাজনৈতিক দক্ষতা এবং বেলারুশের রাষ্ট্রনীতির প্রতি জনগণের সমর্থনের পরিচায়ক।”

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে লুকাশেঙ্কোর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করায় লুকাশেঙ্কোর শাসন এখন রাশিয়ার জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝