রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম  আপডেট: ২৭.০১.২০২৫ ৬:৫৯ পিএম  (ভিজিট : ১৭৭)
X

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয়জন পুলিশ ও দুইজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউসনের আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনাল এই দেন। আদালতে প্রসিকিউটসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আদেশের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, কৌশলগত কারণে ৮ জনের কারো নাম বলা যাচ্ছে না। যে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে ছয় জন হচ্ছেন পুলিশ কর্মকর্তা। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আজকে যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, ‘তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর সব হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততা পেয়েছে  তদন্ত সংস্থা এবং এর পরই এদের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করা হলে ট্র‍্যাইব্যুনাল তা মঞ্জুর করেন।’

আ. দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝