রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪ ঘণ্টার আল্টিমেটাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৫৩)
X

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম দেওয়া হয়েছে৷ নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আজ সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয়৷ 

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এ আল্টিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন৷

তিনি বলেন, অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে৷ আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো৷ এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে? 

আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন ঢাকা পোস্টকে বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন৷ তারা বলেছেন আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে৷ আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি৷ যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে৷

আ, দৈ/ আফরোজা




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝