রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইআবিতে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৪৫)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তিনি এ পদে যোগদান করেন।

মোহাম্মদ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বাড়ী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গোরেয়া ইউনিয়নে মিলনপুর গ্রামে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম, ট্রেজারার এ. এস. এম. মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝