রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাচ্ছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ১৮১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে তারেক রহমানের বাসায় যাবেন। বৃহস্পতিবার রাতে (২৩ জানুয়ারি, লন্ডন সময়) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘‘যদি সবকিছু প্রত্যাশামতো হয় এবং পরীক্ষার রিপোর্টগুলো সন্তোষজনক হয়, তবে আজ সন্ধ্যায় ম্যাডাম (খালেদা জিয়া) হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন। কিছু অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে।’’

খালেদা জিয়া লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাওয়ার পরও অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন। মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা অব্যাহত রাখা হবে। তার লিভার প্রতিস্থাপন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকরা বলছেন, তার বয়স, লিভারের সমস্যার তীব্রতা এবং অন্যান্য জটিলতার কথা বিবেচনা করে লিভার প্রতিস্থাপন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. জাহিদ বলেন, ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে লন্ডন ক্লিনিক ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা একমত হয়েছেন। পরীক্ষার কিছু ফলাফল এখনও হাতে আসেনি এবং কিছু নমুনা বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়া ও তার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝