রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘যমুনা’ অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৬৫)
ছবিঃ সংগৃহীত
X

ছবিঃ সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা।  

এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। 

শিক্ষকরা বলেন, ১৩তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার শামিল। দুপুর ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরো কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা। জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ে শপথবাক্য পাঠ করেন তারা।

অধিকার আদায়ের প্রশ্নে কারো সঙ্গে আপস না করার ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে। শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝