রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আইকিউ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, গণশিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ১৭৫)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী আইকিউ টেস্ট তৈরি করা জাতির জন্য এবং শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।    

আজ বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী ‘আইকিউ টেস্ট’ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপনসংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বৈঠকে সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করেন। 

আইকিউ টেস্ট তৈরির জন্য কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য ১৪ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আট সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। অন্য সদস্যরা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির প্রতিনিধি। 

আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন ‘আইকিউ টেস্ট’ করার জন্য কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. হাজেরা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান মো. শাহানুর হোসেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মো. জহির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, পরিচালক মো. লুৎফুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক সৈয়দ জাকির হোসেন। 

আ. দৈ/ সাম্য



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝