রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাইডেন প্রশাসনের হাজারো কর্মীকে বরখাস্ত করবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৬৬)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের হাজারো কর্মকর্তা চাকরি খোয়াবেন। গত সোমবার শপথ গ্রহণের পর থেকেই মার্কিন নীতিতে উলট পালট শুরু করেছেন তিনি। এরই মধ্যে দেড়শ’র বেশি নির্বাহী আদেশে সই করেছেন রিপাবলিকান ওই নেতা। 

বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের প্রত্যাবর্তনে বিশ্বজুড়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক বাঁক পরিবর্তন দেখতে পাবে পৃথিবীবাসী। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসে আমাদের প্রথম দিনের কাজ এখনো শেষ হয়নি। 

তিনি জানান, হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের আমলে নিয়োগ পাওয়া এক হাজারের বেশি কর্মী আছেন যারা আমেরিকাকে আবারও মহান দেশে পরিণত করার লক্ষ্যের সঙ্গে একাত্ম নন। আমার প্রেসিডেন্সিয়াল কার্যালয়ের কর্মকর্তারা এসব কর্মীকে চিহ্নিত করার ও সরিয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। 

তিনি আরও বলেন, তবে আপাতত আমি  চারজনকে ছাঁটাই করছি। সামনে আরও অনেকের ভাগ্যে একই নিয়তি আছে। এটাই তাদেরকে বরখাস্ত করার আনুষ্ঠানিক নোটিশ। প্রেসিডেন্টের ক্রীড়া, সুস্থতা ও পুষ্টি বিষয়ক কাউন্সিলের কর্মী হোসে আন্দ্রেস, জাতীয় অবকাঠামো উপদেষ্টা কাউন্সিলের মার্ক মিলি, উইলসন সেন্টার ফর স্কলার্সের ব্রায়ান হুক ও প্রেসিডেন্টের রপ্তানি কাউন্সিলের কেইশা ল্যান্স বটমসকে বরখাস্ত করেছেন ট্রাম্প।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝