রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এনবিআর’র মতিউরের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন দুদকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৮০)
X

 কোরবানীর ছাগলকাণ্ডের দেশর বহুল আলোচিত দুর্নীতিবাজ ও মানিলন্ডারিং অপরাধের মামলার আসামি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ দুদকের করা রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন ।

 আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের পক্ষ থেকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে এই আবেদন দায়ের করা হয়। তবে দুদকের আবেদনটি আসামির উপস্থিতিতে আগামী ২৭ জানুয়ারি  শুনানির জন্য ধার্য করেছেন। দুদকের পক্ষ থেকে গত ৬ জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে দুদক। প্রত্যেক মামলায় মতিউর রহমানকে আসামি করা হয়েছে।

দুদকের তিন মামলার মধ্যে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ এক মামলায় আসামি। এই মামলায় উরেøখ করা হয়েছে, অভিযুক্ত লায়লা কানিজ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশে ১ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব সম্পদ অর্জনে সহায়তা করেছেন মতিউর রহমান। তাই, তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২), ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হলো।

দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা এবং স্ত্রী লায়লা কানিজকে। এই মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১৮৬০ এর ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তৃতীয় মামলায় মতিউর রহমানের ছেলে ছাগলকাণ্ডে আলোচিত আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে আসামি করা হয়েছে। এই মামলায় আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্যপ্রমাণসহ ৪২ কোটি ২২ লাখ ৫৮ হাজার ২৭১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের পর গত ১৪ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই দিন অস্ত্র আইনে দায়ের করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৮ জানুয়ারি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝