রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার ইলিয়াসের টক শোতে আসছেন কর্নেল রাশেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৯:০৫ পিএম   (ভিজিট : ২৬৪)
X

মেজর ডালিমের পর এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের আলোচিত টক শোতে আসছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। এর আগে মেজর ডালিমের সঙ্গে টক শো ব্যাপক আলোচিত হয়েছিল।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কর্নেল (অব.) রাশেদ চৌধুরীর ছবি সংযুক্ত একটি পোস্টে এই তথ্য জানান ইলিয়াস হোসেন।
স্ট্যাটাসে ইলিয়াস উল্লেখ করেন, ’৭৫-এর আরেক বীর যোদ্ধার সঙ্গে দেখা হবে ২৪ জানুয়ারি, বাংলাদেশ সময় রাত ৯টায়।’

তিনি আরও জানান, টক শোটি সরাসরি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে প্রচারিত হবে।অনুষ্ঠানটি আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার রাত ৯টায় সরাসরি প্রচারিত হবে, যা নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

সাংবাদিক ইলিয়াসের পোস্টের নিচে অনেকেই পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন।নুরুজ্জামান খান নামের একটি আইডি থেকে পোস্টের নিচে কমেন্টে করেছে- উনি হচ্ছেন রাশেদ চৌধুরী বাংলার শ্রেষ্ঠ সন্তান। আজ উনাদের কোনো ইতিহাস আমাদের বইতে নাই। সব মুজিবের ইতিহাস দিয়ে ভরে রাখছে, এটাই বাস্তব।

ইয়ামিন মাহমুদ আইডি থেকে লেখা হয়েছে, ইনশাআল্লাহ অপেক্ষায় রইলাম। জাতির সামনে সঠিক ও সত্য তুলে ধরার সময় এখনই। আগামীর দেশ ইসলামের দেশ ইনশাআল্লাহ।

আরজে আদনান সাকিব লিখেছেন, ইনি হলেন মুজিবকে জয় বাংলা করা কর্নেল রাশেদ চৌধুরী।ইসলামী লাইফ ইজ মাই ড্রিম লিখেছে, কোটার জায়গায় কোটা রইল, মেধার হলো না জেতা। সোনার বাংলা ধ্বংস করে, টোকাই হইল নেতা।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝