রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ইরানি পপ শিল্পীর মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২১৯)
X

ইরানে ধর্মঅবমনানার অভিযোগে পপ শিল্পী আমির হোসেন মাগসুদোকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।গতকাল রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে আগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আমির হোসেনকে। এর বিরুদ্ধে আপিল জানানো হলে সুপ্রিম কোর্টের রায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ‘আগের মামলা আবার খোলা হয়েছে। এবার মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’ ৩৭ বছর বয়সী এই পপশিল্পী তাতালু নামেও পরিচিত। ২০১৮ সাল থেকে তিনি তুরস্কের ইস্তাম্বুলে বসবাস করছিলেন। তবে ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে। তখন থেকেই তিনি ইরানে বন্দী রয়েছে। 

মৃত্যুদণ্ডের রায়টি এখনও চূড়ান্ত নয়। তিনি চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এর আগে অশ্লীলতা ছড়ানো ও পতিতাবৃত্তি উৎসাহিত করার অভিযোগ ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। 

র‌্যাপ ও পপ গানের জন্য পরিচিত তাতালু। ২০১৫ সালে ইরানের পরমাণূ কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন তাতালু। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় সেই গান বাতিল করা হয়।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝