রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণমাধ্যমকর্মী আইন ১০০ দিনের মধ্যে প্রণয়নের উদ্যোগ: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৬১)
X


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১০০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। আজ
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় তিনি এ তথ্য জানান।

১০০ দিনের কর্মপরিকল্পনায় রয়েছে- বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতা এবং তাদের পরিবার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।

এছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন প্রণয়নের উদ্যোগ নেবে মন্ত্রণালয়। পাশাপাশি সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। 

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝