রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তারেকের বন্ধু মামুন অস্ত্র মামলায় হাইকোর্টে খালাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২০৪)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অস্ত্র মামলায় বিচারিক আদালতের ১০ বছরের কারাদণ্ডের রায় থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।  সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। উচ্চ আদালতের এই রায়ের ফলে  আসামি গিয়াস উদ্দিন আল মামুন বিচারিক আদালতের দন্ড থেকে মুক্ত হয়েছেন।

উচ্চ আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহ মো. সাব্বির হামজা।  আদালতের বাইরে এই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে, ২০০৭ সালের ৩০ জানুয়ারি জরুরি অবস্থার সময় গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন। শেখ হাসিনা সরকারের আমলে মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা দেওয়া হয়। মামুনকে গ্রেফতারের পর ২০০৭ সালের ২৬ মার্চ তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। একই বছরের ৩ জুলাই বিচারিক আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেয়। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয়। ওই আপিলের শুনানি নিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট।
আ. দৈ./ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝