রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ২৮৩)
X

বাংলা রাজধানীর বনানীতে নয় দফা দাবিতে সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। আজ সোমবার দুপুরে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করেন তারা। 

পরে দুপুর ২টার দিকে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের ব্যানারে এ সড়ক অবরোধ করা হয়। অবরোধের ফলে মহাখালীগামী যানবাহনগুলো আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

অবরোধকারীদের দাবিগুলো হলো নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর; ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) করতে হবে; ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে আরও ১৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকের নামে অনুমোদন দিতে হবে; সিএনজিচালিত অটোরিকশাচালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে; আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন-৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে; প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে; পার্কিংয়ের পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে নো পার্কিং মামলা বন্ধ করতে হবে; লেন বা বাইলেন করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে।

আ. দৈ./আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝