সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৫ বছর বয়সে চাকরি প্রত্যাশীদের শিক্ষা ভবনের সামনে অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:০৩ পিএম  আপডেট: ২০.০১.২০২৫ ৭:৫১ পিএম  (ভিজিট : ১৭২)
X

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ের দিকে যেতে চাওয়া সরকারি চাকরিতে ৩৫ বছর বয়সী চাকরি প্রত্যাশীদের একটি দলকে আটকে দিয়েছে পুলিশ।  পরে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে পালন করে অবস্থান কর্মসূচী।

সোমবার বিকালে তারা এ অবস্থান নেয়। পুলিশ সূত্রে জানা যায়, আজ (সোমবার) সকাল থেকে সরকারি চাকরিতে ৩৫ বছর প্রত্যাশীদের ৫০ থেকে ৬০ জনের একটি দল রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। সেখানে অবস্থান নেওয়ার পর তারা দুপুরের দিকে সচিবালয় অভিমুখে রওনা হয়।

চাকরিরপ্রত্যাশীদের দলটি যখন শিক্ষা ভবনের সামনে পৌঁছায় তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয়। পুলিশের বাধায় সচিবালয়ে যেতে না পারায় চাকরিপ্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, চাকরিরপ্রত্যাশীরা সকালের দিকে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল। পরে সেখান থেকে তারা সচিবালের দিকে রওয়ানা দিলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেয়। যেহেতু এখন সচিবালয়ের দিকে আন্দোলন নিষিদ্ধ সে কারণে তাদের আটকে দেওয়া হয়।

পরে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ সদস্যরা সচিবালয়মুখি রাস্তায় ব্যারিকেড দেয়। এরপর চাকরির প্রত্যাশীরা শিক্ষাভবনের সামনে অবস্থান নিয়েছে বলে জানতে পেরেছি।

আ. দৈ./আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝