বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাবেক এমপি বাহার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:০৬ পিএম  আপডেট: ২০.০১.২০২৫ ৫:১৫ পিএম  (ভিজিট : ১৯৫)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার বিরুদ্ধে ৭২ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৬৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই অভিযোগে বাহারের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহারকে আসামি করা হয়েছে। এই পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

তিনি বলেন, সাবেক এমপি বাহার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৭ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৮৩৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া ২৯টি ব্যাংক হিসাবে ২৫৮ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার ৯০৫ টাকার লেনদেন করেছেন তিনি। প্রথম মামলায় বাহারের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ এর (২) ধারা ও মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় মেয়র তাহসীন বাহারকে আসামি করা হয়েছে। তার জ্ঞাত আয়ের উৎসের অসঙ্গতিপূর্ণ তিন কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। আর তার ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় মামলায় সাবেক এমপি বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেসা আসামি হয়েছেন। একজন গৃহিণী হয়ে তার স্বামীর অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। তার বিরুদ্ধে দুই কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও আসামি বাহারের দুই মেয়ে যথাক্রমে আয়মান বাহারের বিরুদ্ধে এক কোটি ৪৭ লাখ ৮৫ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও আজিজা বাহারের বিরুদ্ধে ৬৫ লাখ ৫৫ হাজার ২২২ টাকার জ্ঞাত আয়ের উৎসের অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। তথ্যের সঠিকতা বা যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরুপণের নিমিত্ত তাদের প্রতি দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক আলাদা সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক।ক্ষমতার পট পরিবর্তনের পর আত্মগোপনে রয়েছে বাহার পরিবার।

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝