রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কুম্ভমেলায় বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ১৬২)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

রোববার (১৯ জানুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় আগুন লেগেছে। জানা গেছে, একটি তাবুতে সিলিন্ডার থেকে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হলে দ্রুত ২০-২৫টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনার পর পুরো মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন নিরাপদ স্থানে ছোটাছুটি করছে।  তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৬টি ট্রাক নামানো হয়েছে। তবে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে ও তীব্রতা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এনডিআরএফ দল আশপাশের এলাকা খালি করছে। ঘটনাটি ঘটেছে কুম্ভমেলার মাঠের মধ্যে শাস্ত্রী ব্রিজ ও রেল ব্রিজের মাঝখানে।

মেলার ৫ নম্বর সেক্টর থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে ১৯ ও ২০ নম্বর সেক্টরে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আশেপাশের তাঁবুগুলিতেও ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এটি প্রতি ১২ বছর পর পর আয়োজিত হয়। এ বছর যমুনা নদীর তীরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্ত নন্দী।

আ. দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝