রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬ জনের অবস্থা আশঙ্কাজনক
শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় আহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৯৭)
সংঘর্ষের পরের চিত্র । ছবি: রয়টার্স
X

সংঘর্ষের পরের চিত্র । ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার দক্ষিণ প্রদেশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের বেশি আহত হয়েছেন। রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আহত ছয়জনকে মাতারা জেলার প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে শ্রীলঙ্কায় সড়ক দুর্ঘটনায় ১২,১৪০ জনের মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং অপরাধবিরোধী অভিযান পরিচালনায় শ্রীলঙ্কা সরকার ১০,০০০ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের অনুমোদন দিয়েছে। সূত্র: মেহের নিউজ

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝