রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ-এর বিল পরিশোধ সবচেয়ে সহজ বিকাশে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৫৫)
X

সারাদেশে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিল পরিশোধ সহজ করেছে বিকাশ পে বিল সেবা। ফলে, যেমন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত হয়েছে, তেমনি বিল বকেয়া থাকার পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে। যেকোনো সময় যেকোনো স্থান থেকে শুধু নিজের বিলই নয়, অন্যদের বিলও পরিশোধ করতে পারার এই সুবিধা পল্লী বিদ্যুতের ৪ কোটি গ্রাহকের কাছে বিকাশ-কে বিল পরিশোধের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য করেছে। 

এক সময় প্রত্যন্ত অঞ্চলের মানুষকে পল্লী বিদ্যুতের বিল দিতে সংশ্লিষ্ট সমিতির অফিসে কিংবা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দিতো হতো। প্রযুক্তির কল্যাণে এই চিত্র বদলে গিয়ে গ্রাহকরা এখন যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতির বিল তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকেই ঘরে বসে পরিশোধ করতে পারছেন। 

বিকাশ এর মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ গ্রাহকের পাশাপাশি বিল গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর খরচ সাশ্রয় করছে, সেই সাথে ব্যবস্থাপনায় স্বচ্ছতা এনেছে। গ্রাহকরা এখন যেকোনো সময় তাদের বিল চেক করতে পারছেন, বিল পরিশোধের ডিজিটাল রিসিট সংরক্ষণ করতে পারছেন। আবার বিকাশ অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে টাকা এনে তাৎক্ষণিক বিল পরিশোধ করতে পারছেন। এমনকি গ্রাহকরা চাইলে সারাদেশে ছড়িয়ে থাকা বিকাশ এর যেকোনো এজেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিল দিতে পারছেন।

এছাড়া পোস্ট পেইড কিংবা প্রিপেইড, যেকোনো বিলের ক্ষেত্রে গ্রাহকের তথ্য সেভ করে রাখা যায় বিকাশ অ্যাপেই, তাই প্রতি মাসে বিল পরিশোধের জন্য আলাদা করে বিল নম্বর টাইপ করার প্রয়োজন নেই। 

শুধু বিল দেওয়াই নয়, গ্রাহককে পরিশোধকৃত সকল বিলের হিসাব দেখাতে বিকাশ অ্যাপে রয়েছে ‘পে বিল বিবরণী’ আইকন। এখানে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার সমস্ত বিবরণী একটি গ্রাফিক্স এর মাধ্যমে দেখতে পারেন বিকাশ অ্যাপেই। এমনকি তুলনামূলক কোন মাসে কেমন খরচ তাও এক নজরেই বুঝতে পারেন তিনি।

এদিকে, গ্রাহককে ডিজিটাল বিল পেমেন্টে আরো আগ্রহী করতে ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। যেকোনো গ্রাহক প্রথমবার বিকাশ-এ ৫০০ টাকা বা বেশি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করলেই পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক। আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ক্যাম্পেইন চলাকালীন সময় একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। 


র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝