রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রেলওয়ের উন্নয়নে অনুদান দিবে দক্ষিণ কোরিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫:০৭ পিএম  আপডেট: ১৯.০১.২০২৫ ৬:৪৩ পিএম  (ভিজিট : ২৯৫)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রেলপথের উন্নয়নে ৪৪ কোটি ৩০ লাখ টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া। "ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টোক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্স" প্রকল্পের আওতায় এই অর্থায়ন করা হবে।

আজ রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অফিস কক্ষে বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে ভূমি অবকাঠামো এবং পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইয়ং উও চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ অর্থায়নে পূর্বে সংগৃহীত লোকোমোটিভগুলোর টেকসই রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শক সেবা প্রদান, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি করা।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝