রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরাকান আর্মির হাতে টেকনাফমুখী ৩ পণ্যবাহী জাহাজ আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:৪৫ পিএম  আপডেট: ১৮.০১.২০২৫ ৮:০৮ পিএম  (ভিজিট : ২৬০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ বন্দরের উদ্দেশে পণ্য নিয়ে আসা তিনটি জাহাজ নাফ নদী থেকে আটক করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় তল্লাশির অজুহাতে এই জাহাজগুলো আটক করা হয় বলে জানান টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, "দুদিন পার হলেও মিয়ানমার থেকে পণ্যবাহী জাহাজগুলো এখনও ছেড়ে দেয়নি আরাকান আর্মি।"

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, "মিয়ানমার জলসীমা থেকে টেকনাফ বন্দরে আসার পথে পণ্যবাহী জাহাজ আটক হওয়ার খবর শুনেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"

জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ প্রায় ৪০ কোটি টাকার মালামাল রয়েছে। এই পণ্যগুলোর আমদানিকারকদের মধ্যে শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াস, এম এ হাসেম এবং মো. ওমর ওয়াহিদসহ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন।

টেকনাফ স্থলবন্দরের এক আমদানিকারক জানান, "দেড় মাস পর ইয়াঙ্গুন থেকে আমরা পণ্য আমদানি করেছি। কিন্তু আরাকান আর্মি জাহাজগুলো আটকে রেখেছে। আশা করছি, দুই-এক দিনের মধ্যে জাহাজগুলো মুক্তি পাবে।"

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, "মিয়ানমার থেকে টেকনাফ বন্দরের পথে আসার সময় নাফ নদীর মাঝপথে জাহাজগুলো তল্লাশির কথা বলে আটক করেছে আরাকান আর্মি। এখনো ছাড়া হয়নি। মিয়ানমারের ব্যবসায়ী ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।"

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝