রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:২৬ পিএম  আপডেট: ১৮.০১.২০২৫ ৬:৩৬ পিএম  (ভিজিট : ২৫৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তিনি ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তার এবং তার বোন শেখ রেহানার দেশ ছাড়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। 

ক্লিপটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। এতে শেখ হাসিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "মাত্র ২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমরা।"

এনডিটিভি জানিয়েছে, অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ক্লিপে শেখ হাসিনা বলেন, "২১ আগস্টের হামলা, কোটালিপাড়ার বোমা হামলা এবং ৫ আগস্টের ঘটনা থেকে বেঁচে গেছি। এটি আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব হতো না।"

তিনি আরও বলেন, "তারা যেভাবে আমাকে হত্যার পরিকল্পনা করেছিল, তা পরে প্রকাশ পায়। তবুও এটি আল্লাহর করুণা। আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই হয়তো আমি এখনও বেঁচে আছি।"

৫ আগস্টের ঘটনার পর শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ভারতে আশ্রয় নেন এবং সেখানে বসবাস করছেন। তবে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝