রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল পুড়িয়ে পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৩৯)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

গণআন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুতুল পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ শুক্রবার বিকালে রাজু ভাস্কর্যে বিক্ষোভ-সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি করেছেন তারা। ‘অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন’ নামে একটি সংগঠন এই কর্মসূচি পালন করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম তানিম বলেন, আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি পুলিশ ছাত্রদের হল থেকে পিটিয়ে বের করে দিয়েছে। এরপরে প্রথম আলো অফিসের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসে ছাত্রদের ওপর হামলা করেছে। আমরা পুলিশি বাহিনীর হামলার মদদদাতা হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখছি।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে ‘অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন’ এর আহব্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, তিনি এই বয়সে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের দাবি তাকে পদত্যাগ করতে হবে। হামলায় জড়িত পুলিশদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।

 আ. দৈ/ সাম্য  


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝