রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:৩৫ পিএম  আপডেট: ১৭.০১.২০২৫ ৭:৪৩ পিএম  (ভিজিট : ২০৮)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ১১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু এবং ৩১ জন নারী রয়েছেন বলে গাজার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, যেখানে আরও ২৬৪ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, গাজা সিটিতে ৮৭ জন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসে ১৪ জন, মধ্য গাজায় ১০ জন এবং রাফায় ২ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস, যেখানে ১,২০০ জন নিহত হন এবং ২৫০ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর প্রতিশোধ নিতে ইসরায়েল ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের সংখ্যা অগণিত। গাজার ২৩ লাখ জনসংখ্যার মধ্যে ১৯ লাখই বাস্তুচ্যুত হয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝