রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ এএম  আপডেট: ১২.০৯.২০২৪ ১০:৫৯ এএম  (ভিজিট : ১৭৪)
ভারতের পালানোর সময় সহযোগীসহ বিজিবির হাতে আটক হন ফজলে করিম চৌধুরী। ছবি: সংগৃহীত
X

ভারতের পালানোর সময় সহযোগীসহ বিজিবির হাতে আটক হন ফজলে করিম চৌধুরী। ছবি: সংগৃহীত

অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের (চট্টগ্রাম-৬) সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল।

বিজিবি জানায়, এ সময় ফজলে করিম চৌধুরীর সঙ্গে থাকা আরও দু'জনকে আটক করা হয়। তারা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। 

তিনি জানান, এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝