রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদন পেল বিচারক নিয়োগের নতুন অধ্যাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:৪৩ পিএম  আপডেট: ১৭.০১.২০২৫ ৬:৫৪ পিএম  (ভিজিট : ১৪২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য একটি স্বাধীন ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাবিত অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে। গতকাল (১৬ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া নীতিগত এবং চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।


শুক্রবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। শিগগিরই লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সম্পন্ন হওয়ার পর খসড়াটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।


তিনি উল্লেখ করেন, প্রধান বিচারপতির ঘোষিত বিচার বিভাগ সংস্কার রোডম্যাপ বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত হবে।


গণসংযোগ কর্মকর্তা আরও বলেন, দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় তিনি উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য স্বাধীন একটি কাউন্সিল গঠনের বিষয়ে জোর দেন।


গত ২১ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে প্রধান বিচারপতি বিচার বিভাগ আধুনিকায়নের রোডম্যাপ ঘোষণা করেন, যেখানে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য একটি স্বাধীন ‘জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের প্রস্তাব ছিল।


এরপর ২৮ অক্টোবর সুপ্রিমকোর্ট বিভিন্ন দেশের উচ্চ আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত আইন, বিধি-বিধান, এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে গবেষণা শেষে একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়।


আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝