রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাজারীবাগে আগুন, উদ্ধার সহায়তায় বিজিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৪৮)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, চামড়া শিল্পের প্রাচীন ও ঐতিহ্যবাহী হাজারীবাগ বাজারের একটি ট্যানারি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ২টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে বিজিবি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির সাত তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে ফায়ার সার্ভিরে আটটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি চামড়ার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝