রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবির বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:৩৯ পিএম   (ভিজিট : ১৭৯)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ র‍্যাগিংয়ের দায়ে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করে নিয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশ বিষয়টি জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সুপারিশ ও ২৩৪ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৬ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে আজীবন বহিষ্কার ও নিষিদ্ধের শাস্তি প্রত্যাহার করা হয়েছে।

শাস্তি প্রত্যাহার হওয়া ১৬ শিক্ষার্থীর মধ্যে রয়েছে, মো. পাবন মিয়া, মো. রিয়াজ হোসেন, পায়েল আহমেদ, মো. খালেদ সাইফুল্লাহ, রামিম আহমদ, মো. রাকিব হোসেন, অশেষ চাকমা, সৌরভ নাথ, শরিফুল ইসলাম, অনিক দাস, মো. ফাহিম মিয়া, নয়ন চন্দ্র দে, মো. তোহা মিয়া, মো. আশিক হোসেন, মো. আল আমিন ও মো. আপন মিয়া।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী মিলে নবীন এক শিক্ষার্থীকে সৈয়দ মুজতবা আলী হলে মানসিকভাবে নির্যাতন করেন। অভিযোগের সত্যতার ভিত্তিতে গত বছরের ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২২৭তম সিন্ডিকেট সভায় এ ১৬ শিক্ষার্থীকে আজীবন আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোখলেসুর রহমান বলেন, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এ রিভিউ কমিটি গঠন করা হয়। রিভিউ কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহার করে। পূর্বের যে তদন্ত প্রতিবেদন সেটি অসঙ্গতিপূর্ণ। সে কারণে এটি সঠিক মনে হয়নি। পূর্বের শাস্তি পক্ষপাতিত্বমূলক ছিল। তাই রিভিউ কমিটি পুনরায় তদন্ত করে সুপারিশ করেছে।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝