রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৫৬)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

অতঃপর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এবার তাকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে এই প্রতিক্রিয়া দেন ইলন। 

দুর্নীতির অভিযোগে আলোচিত টিউলিপ সিদ্দিকির পদত্যাগের বিষয়ে মারিও নাউফালের একটি টুইট বার্তা শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, লেবার পার্টির শিশুকল্যাণ মন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় আর দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাঁর কাঁধে।

গত আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এতে টিউলিপ সিদ্দিকির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠলে তাকে বহিষ্কারের দাবি ওঠে।
এক পর্যায়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন তিনি।  

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝