রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কলেজের দেড় শতাধিক শিক্ষক বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৬৮)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

সম্প্রতি বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ১৭৭ জন শিক্ষককে একযোগে বদলি করা হয়েছে। আবার শিক্ষা প্রশাসনে শীর্ষ জায়গা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন উপ-পরিচালক ও সহকারী পরিচালক পদে নতুন মুখ এসেছে। এছাড়াও এদের মধ্যে সহযোগী অধ্যাপক ৩ জন, সহকারী অধ্যাপক ২৩ জন ও বাকিরা প্রভাষক। মঙ্গলবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

গত ৩১ ডিসেম্বর অবসরজনিত ছুটিতে গেছেন মাধ্যমিক শাখা উ-পরিচালক আব্দুল আজিজ। তার স্থলে নতুন পদায়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী। একইসঙ্গে অধিদপ্তরের সহকারী পরিচালক পদে পদায়ন পেয়েছেন খাগড়াছড়ি সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন।  

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝