রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশন; অতঃপর..
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৩৮৭)
X

বাম চোখের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এক শিশুকে। কিন্তু ডান চোখ অস্ত্রোপচার করেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির আই হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনরা বিষয়টি জানালে আবার রোগীর বাম চোখে অস্ত্রপচার করা হয়।

জানা যায়, দেড় বছরের ওই শিশুকে গতকাল বিকেলে ধানমণ্ডির আই হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তার বাম চোখে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। অস্ত্রোপচারের পর পরিবারের সদস্যরা দেখতে পান, ওই শিশুর বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।

ভুক্তভোগী শিশুর চাচা মাহফুজ নাফি বলেন, ‘আমার ভাতিজার বাম চোখে সমস্যা ছিল। কিন্তু চিকিৎসক তার ডান চোখে অপারেশন করেছেন। এটা চিকিৎসক বুঝতে পারেননি। পরে আমরাই চিকিৎসককে জানাই, “শিশুটির ভুল চিকিৎসা হয়েছে। অপারেশন হওয়ার কথা বাম চোখে।” তখন চিকিৎসক বলেন, ‘‘ও মাই গড, সরি।” তিনি শিশুকে আবার ওটিতে নিয়ে যান, এরপর বাম চোখে অপারেশন করেন।’

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। অপরাধী যেই হোক না কেন অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না।’

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝