রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের মাসে ৩০০০ টাকা অস্থায়ী আবাসন ভাতা দেবে ঢাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৫৯)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের মধ্যে সিট সংকটের কারণে যারা হলে সিট পাওয়ার যোগ্য হয়েও পাচ্ছেন না তাদের অস্থায়ী আবাসন সহায়তা দেয়া হবে। অস্থায়ী আবাসনের আওতাভুক্ত ছাত্রীরা প্রত্যেকে মাসে তিন হাজার টাকা পাবেন।

আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লালরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং মেয়েদের হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা আমাদের নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য খুব দ্রুতই কোনো সমাধান করতে পারছি না। তবে এরই মধ্যে আমরা অস্থায়ীভাবে আবাসন সুবিধার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এছাড়াও আমরা বাজেটের বাইরে একটা ফান্ড কালেকশনের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সহায়তা দেব।

তিনি বলেন, যারা হলে সিট পাওয়ার যোগ্য কিন্তু সংকটের কারণে সিট দেয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য আমরা মাসিক তিন হাজার টাকা করে আবাসন সুবিধা দেব। এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়েছে। হলগুলোতে কারা সিটে থাকতে চায় সেটা জানতে চাওয়া হয়েছে। এটি হাতে পেলে আমরা যাচাই-বাছাই করে কাজ শুরু করে দেব।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝