সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৯৬)
 অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। ছবি: অনলাইন
X

অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। ছবি: অনলাইন

বরিশালের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে, যেখানে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. আলেপ উদ্দিনকে গত বছর ১৩ নভেম্বর বরিশালে সংযুক্ত করা হয়। তার আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে সোপর্দ করা হয়।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী, ১৩ নভেম্বর ২০২৪ থেকে আলেপ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝