রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জনগণের ক্ষমতার প্রতীক: ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৫:৩৭ পিএম  আপডেট: ১৫.০১.২০২৫ ৫:৫১ পিএম  (ভিজিট : ২৩১)
লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। ফাইল ছবি
X

লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। ফাইল ছবি

লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার জন্য ঘোষণাপত্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি পদক্ষেপ। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের অনুপস্থিতিতে সেনাসমর্থিত উপদেষ্টা সরকার অবৈধ। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফরহাদ মজহার বলেন, সেনাসমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে, যা সাংবিধানিক বা আইনি ভিত্তি ছাড়াই জনগণের ইচ্ছার বিরুদ্ধে কায়েম করা হয়েছে। এ ধরনের সরকার জনমতের পরিপন্থী ও অবৈধ। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ফ্যাসিস্ট আইন ও শাসনব্যবস্থার বৈধতা অস্বীকার করে জনগণের সরাসরি অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দেয়।

ফরহাদ মজহার উল্লেখ করেন, ঘোষণাপত্র জনগণের অধিকার ও গণতান্ত্রিক ক্ষমতার রূপ নির্দেশ করে। এটি শুধুমাত্র সংবিধান নয়, বরং স্বাধীনতা, সাম্য এবং মানবাধিকারকে পুনঃস্থাপিত করার প্রক্রিয়া। তিনি গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দাবির কথা উল্লেখ করে বলেন, তারা বারবার গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

তিনি আরও বলেন, ঘোষণাপত্র একটি নতুন গঠনতন্ত্র এবং সমাজ বিনির্মাণের ভিত্তি স্থাপন করে। এটি একটি প্রাক-গঠনতান্ত্রিক দলিল হিসেবে কাজ করে, যা ভবিষ্যৎ গঠনতন্ত্রের নীতিগত ও আদর্শিক ভিত্তি দেয়। ফরহাদ মজহার গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে আইনি ও রাজনৈতিক বৈধতার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আখ্যা দেন এবং বলেন, এটি জনগণের চূড়ান্ত ক্ষমতার স্বীকৃতি দেয়।

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝