রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:২১ পিএম   (ভিজিট : ১৫১)
X

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে আরও ৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

এর বাইরে বরিশাল বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭০০ জন, যার মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল।


আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝