রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিইআরসির নতুন ঘোষণা: দাম বাড়ল এলপিজির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:০১ পিএম  আপডেট: ১৪.০১.২০২৫ ৮:১৯ পিএম  (ভিজিট : ১৮০)
X

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য প্রতি ১২ কেজি সিলিন্ডারে ৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নতুন মূল্য সন্ধ্যা থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মাসের শুরুতে ছিল ১,৪৫৫ টাকা। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে প্রতি কেজি গ্যাসের মূল্য ১২১.৫৬ টাকা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা গ্যাসের দাম ১১৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম প্রতি লিটার ৬৭.২৭ টাকা, যা আগে ছিল ৬৬.৭৮ টাকা।

৯ জানুয়ারি একটি অধ্যাদেশের মাধ্যমে এলপিজি উৎপাদন পর্যায়ে ৫% ভ্যাট অব্যাহতি তুলে দিয়ে ৭.৫% নির্ধারণ করা হয়। ফলে এলপিজি খাতটি ১৫% ভ্যাট হারের শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়।

বিইআরসির নতুন ঘোষণাটি এই আইন অনুযায়ী এনবিআরের ভ্যাট বিভাগের আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকাশ করা হয়েছে।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝