রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ত্রিপুরা সীমান্তে তিন বছরে ২৮১৫ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৬৪)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

গত তিন বছরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় প্রায় তিন হাজার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সাল থেকে গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার আইনশৃঙ্খলাবাহিনী ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে। সম্প্রতি ত্রিপুরার বিধানসভায় এক প্রতিবেদনে বাংলাদেশিদের গ্রেপ্তারের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। 

ত্রিপুরার আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা গত ৩ বছরে ২ হাজার ৮১৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছেন। অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এক হাজার ৭৪৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও এক হাজার ৬৯ জনের মধ্যে জামিনে আছেন ৫৮৫ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৭৪ জন ভারতীয়ও।

গত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

সম্প্রতি ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরা। রাজ্যটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ৮৫৬ কিলোমিটার; যা রাজ্যের মোট সীমান্তের প্রায় ৮৪ শতাংশ।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝