বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৮:০১ পিএম   (ভিজিট : ১৫৪)
X

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
 
আদালতে এস কে সুরের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. নাজমুল হোসেন তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক মো. জাকির হোসেন তা মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, এদিন বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় গত বছরের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তাদের মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।

এর আগে ২০২৩ সালের ৩১ আগস্ট তিনজনের বিরুদ্ধে কর ফাঁকির মামলার তদন্তের অংশ হিসেবে ব্যাংকগুলোকে এস কে সুর এবং তার স্ত্রী ও কন্যার অ্যাকাউন্টের বিবরণী চেয়ে চিঠি দেয় দুদক।

উল্লেখ্য, এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। এরপর কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝