বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নতুন আরেকটি দাবানলের সূত্রপাত লস অ্যাঞ্জেলসে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৭:৪২ পিএম  আপডেট: ১৪.০১.২০২৫ ৭:৫৫ পিএম  (ভিজিট : ১৫৬)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের বিস্তৃত অঞ্চল। দিনরাত চেষ্টার পর দমকলকর্মীরা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছেন। কিন্তু নতুন করে সেখানে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সময় গতকাল সোমবার রাতে লস অ্যাঞ্জলসের ভেনচুরা কাউন্টিতে ‘অটো ফায়ার’ নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয়। এটিতে এখন পর্যন্ত ৫০ একর জায়গা পুড়েছে। নতুন দাবানলটি একটুও থামানো যায়নি। বাতাসের কারণে এটি অতিদ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্ক বার্তায় জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১০০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। গত সপ্তাহে শুরু হওয়া প্যালিসিডেস এবং ইটন দাবানল এখন পর্যন্ত গ্রাস করেছে ৩৮ হাজার একর জায়গা।

শক্তিশালী বাতাসে আগুন ছড়ানোর আশঙ্কায় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ারের প্রধান বলেছেন, “ক্রুরা সম্পূর্ণ প্রস্তুত আছেন। সঙ্গে আছে পানির পর্যাপ্ত ট্যাংকার এবং বাড়তি দমকলকর্মী।” গত সপ্তাহে দাবানল ছড়ানোর সময় যে পরিমাণ দমকলকর্মী ছিল, বর্তমানে তার চেয়ে বেশি আছে বলে জানিয়েছেন এই ফায়ার কর্মকর্তা।

লস অ্যাঞ্জেলসে দাবানলে এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো পুড়েছে। যার বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি। এছাড়া প্রাণ হারিয়েছেন ২৪ জন। দাবানল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকারীরা হয়ত আরও মরদেহ পাবেন।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝