রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:০৩ পিএম   (ভিজিট : ১৯৫)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

উপত্যকাটিতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স তথ্যটি নিশ্চিত করেছেন। 

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গতকাল সোমবার দখলদার সেনাবাহিনী স্কুল, বাড়ি ও মানুষের জমায়েত লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি বিমান গাজা শহরের শুজাইয়া পাড়ার একটি বাড়িতে আঘাত হানে। এতে ১১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

মুখপাত্র আরও বলেন, গাজা শহরের আল-মামাল রাস্তায় ইসরায়েলি বোমা হামলায় সাতজন এবং আল-দাররাজ পাড়ার সালাহ উদ্দিন আল-আইয়ুবি স্কুলে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

বাসাল বলেছেন,আহতদের ভর্তি করার জন্য হাসপাতালগুলোতে কোনও জায়গা নেই। তিনি উত্তর গাজার জাবালিয়া শহর, পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের দক্ষিণে খান ইউনিস এবং রাফাহ শহরে মারাত্মক ইসরায়েলি হামলার কথাও জানিয়েছেন।

এছাড়াও, গাজা সিটিতে আবু কাইনাসের পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। 

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝