রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
করের বোঝা চাপিয়ে দেয়া জুলাই অভ‍্যুত্থানের চেতনার পরিপন্থী, এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৮:১৫ পিএম  আপডেট: ১৩.০১.২০২৫ ৮:৫৭ পিএম  (ভিজিট : ২২১)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

নাগরিকদের ওপর পরোক্ষ করের বোঝা চাপিয়ে দেয়া জুলাই-আগস্টের গণ–অভ‍্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মনে করে এবি পার্টি। দলটির নেতারা বলছেন, কোনো অংশীজনের সঙ্গে পরামর্শ না করে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অন‍্যায‍্য ও অদূরদর্শী।

আজ সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভ্যাট বৃদ্ধি ও শুল্ক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কথা বলেন।


ভ্যাট–শুল্ক বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের লুটেরাদের মতো আচরণ আপনারা দেশের গরিব মানুষের সঙ্গে করবেন না। যেভাবে দিনকে দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, তার ওপর আবার নতুন করে ভ্যাট আরোপ করা হচ্ছে, তাতে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা মনে করি যে ক্রমান্বয়ে কমিয়ে ভ‍্যাট ব‍্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করে উপার্জন–মুনাফাভিত্তিক একক প্রত‍্যক্ষ কর নীতিমালা ও ব‍্যবস্থাপনা তৈরি করা দরকার। কম সামর্থ্যের নাগরিকদের ভোগান্তিকে পুঁজি করে বাজেট বাস্তবায়ন করার আয়োজন সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফের সমাজ কায়েমের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি যুবপার্টির সদস্যসচিব হাদিউজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম, মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্যসচিব আহমাদ বারকাজ, উত্তরের যুগ্ম সদস্যসচিব আবদুর রব, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম।

আ. দৈ/ সাম্য/এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝