রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায়
ময়মনসিংহ প্রতিনিধি :
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৮:১৮ পিএম  আপডেট: ১৩.০১.২০২৫ ৪:৪৩ পিএম  (ভিজিট : ২৯৪)
X

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক‍্যাম্পাস। এতে আহত হয়েজে প্রায় ১০ জন। 

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৬ টা থেকে শুরু হওয়া এই সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়া থেমে থেমে এখনো চলছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের সদস‍্যরা। দুই পক্ষের মধ‍্যে সংর্ঘষে আহতরা হলেন- মেহেদী হাসান শিমুল, আল আমিনসহ অজ্ঞাত প্রায় ১০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে আহত সবার নাম জানা সম্ভব হয়নি। 

সাধারণ শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগের ছেলেরা আগে থেকেই হলে ছিল। এখন তারা আবারও হলে থাকার জন‍্য অধ‍্যক্ষের ওপর চাপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ওপর স্বশস্ত্র হামলা করেছে। এতে আমাদের অনেক ছেলে আহত হয়েছে। তবে হলের শিক্ষার্থীদের দাবি, আমাদের হলে ছাত্রলীগের পদধারী কেউ নেই। আমরা সবাই শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম খান খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে। এই বিষয়ে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ‍্যক্ষ প্রফেসর মো: আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন ইস‍্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ‍্যে গন্ডগোলের সূত্রপাত। বর্তমানে প্রশাসন ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। 

আ. দৈ. /কাশেম/ এনায়েত


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝