রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েল: মালালা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম  আপডেট: ১২.০১.২০২৫ ৭:১২ পিএম  (ভিজিট : ২৫৪)
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ফাইল ছবি
X

শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ফাইল ছবি

শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই অভিযোগ করেছেন যে, ইসরায়েল গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

মালালা বলেন, "ইসরায়েল গাজার সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে এবং ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস করেছে। স্কুল ভবনে আশ্রয় নেওয়া বেসামরিকদের ওপরও নির্বিচারে হামলা চালিয়েছে।"

এই মন্তব্য করেন মালালা পাকিস্তান আয়োজিত মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষা নিয়ে একটি বৈশ্বিক সম্মেলনে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

মালালা আরও বলেন, "ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়ে যাব।" তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছে।

তিনি বলেন, "যখন স্কুলে বোমা হামলা হয়, পরিবারকে হত্যা করা হয়, তখন একটি ফিলিস্তিনি মেয়ের আর কোনো ভবিষ্যৎ থাকে না।"

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝