রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ফার্মেসির দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:০৪ পিএম  আপডেট: ১২.০১.২০২৫ ৭:১১ পিএম  (ভিজিট : ১৭০)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা জরুরি মেডিসিন সেবা নিশ্চিতে ফার্মেসি স্থাপনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ।

রোববার (১২ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে এ সংক্রান্ত স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, জরুরি মেডিসিন সেবা ও বাইসাইকেল-মোটর সাইকেল মেরামত করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি মুহূর্তে মেডিসিন সেবা পেতে রাত বিরাতে শিক্ষার্থীদের দূরদূরান্তে যেতে হয়। 

টিউশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে সাইকেল এবং মোটর সাইকেল শিক্ষার্থীদের সবচেয়ে ব্যবহৃত যানবাহন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সাইকেল ও মোটর সাইকেল মেরামতের কোনো সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নেই। তাই জরুরি ভিত্তিতে হলপাড়ায় এই দুইটি পরিষেবা স্থাপন করতে হবে।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝