রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যত্রতত্র অনার্স-মাস্টার্স খুলে শিক্ষার নামে বাণিজ্য আর করতে দেয়া হবে না, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:৫২ পিএম   (ভিজিট : ১৯৮)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 

শনিবার (১১ জানুয়ারি) বরিশালের উজিরপুর থানাধীন গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, সুশাসন এবং জবাবদিহিতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বছরের শুরু থেকেই পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও সকল অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

যত্রতত্র অনার্স-মাস্টার্স খুলে শিক্ষার নামে বাণিজ্য আর করতে দেয়া হবে না- উল্লেখ করে উপাচার্য বলেন, উচ্চশিক্ষা শেষে কোনো শিক্ষার্থীকে যাতে চাকরি খুঁজতে না হয়, সেই লক্ষ্যে সিলেবাস সংস্কারের কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

তিনি বলেন, সকল কলেজে ট্রেডকোর্স এবং কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করা হবে যেন পাস করার পর তাদের আর চাকরি খুঁজতে না হয় বরং চাকরি দাতারাই নিজ দায়িত্বে তাদের খুঁজে বের করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এবং সাবেক সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বুয়েট এর অধ্যাপক ড. সাব্বির মোস্তফা, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপাধ্যাক্ষ, সভাপতি এবং পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝