রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসাম রাইফেলসের ক্যাম্পে জনতার হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:১৪ পিএম  আপডেট: ১২.০১.২০২৫ ৬:৩৩ পিএম  (ভিজিট : ১৮৬)
ছবি: টাইমস অব ইন্ডিয়া।
X

ছবি: টাইমস অব ইন্ডিয়া।

ভারতের মণিপুর রাজ্যের কামজং জেলার কাসোম খুলেন মহকুমার হংবেই এলাকায় আসাম রাইফেলসের একটি অস্থায়ী ক্যাম্পে জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। স্থানীয় কয়েক জনকে হেনস্তার অভিযোগে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার, স্থানীয় কয়েকজন ব্যক্তি কাঠ কেটে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি আটকায় আসাম রাইফেলসের সদস্যরা। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে, কয়েক শ’ মানুষ ক্যাম্পে হামলা চালায়, লুটপাট করে এবং ক্যাম্পটিতে আগুন ধরিয়ে দেয়।

আসাম রাইফেলসের সদস্যরা টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিন, মণিপুরের কাংপোকপি জেলার গেলজাং মহকুমায় কারফিউ জারি করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।

আ. দৈ./ সাধ




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝