রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ নাছিমা আক্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৬:১৯ পিএম  আপডেট: ১২.০১.২০২৫ ৬:৩৯ পিএম  (ভিজিট : ১৬৮)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী ঢাকা কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন। তিনি সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরীকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

গত ৭ নভেম্বর ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাহানারা বেগমকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী।

আ. দৈ/ সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝