রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৯ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ
মার্কিন রণতরীতে ইয়েমেনের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম  আপডেট: ১২.০১.২০২৫ ৫:৩২ পিএম  (ভিজিট : ১৩৮)
ছবি:দ্য গার্ডিয়ান
X

ছবি:দ্য গার্ডিয়ান

লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর আবারও হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, শনিবার এই হামলার সময় দু’পক্ষের মধ্যে ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে।

আল-মাসিরা নিউজ চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জেনারেল সারি জানান, এটি হ্যারি এস ট্রুম্যানের বিরুদ্ধে ইয়েমেনের পঞ্চম দফা হামলা। তিনি বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজটিতে আঘাত হানা হয় এবং অভিযানে সফলতা পাওয়া গেছে। হামলার পর মার্কিন যুদ্ধজাহাজটি উত্তর দিকে পিছু হটে লোহিত সাগরের শেষ প্রান্তে চলে গেছে।

জেনারেল সারি আরও জানান, যতদিন পর্যন্ত ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ না করবে এবং অবরোধ প্রত্যাহার না করবে, ততদিন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, শুক্রবার ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ হ্যারি জে ট্রুম্যান এবং তার সহযোগী রণতরীগুলোর ওপর কয়েক দফা হামলার কথা জানিয়েছিল।

লোহিত সাগর ও এর আশপাশের এলাকা সামরিকীকরণের জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে দায়ী করছে ইয়েমেন। দেশটির মতে, এই অঞ্চলে বেসামরিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য ইঙ্গ-মার্কিন বাহিনীই দায়ী।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরাইল অভিমুখী এবং ইসরাইল থেকে আসা জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝