সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
আহত ১৬
সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে চারজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৭:৫৪ পিএম  আপডেট: ১১.০১.২০২৫ ৮:১১ পিএম  (ভিজিট : ২০৯)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

সিরিয়ার বিখ্যাত উমায়াদ মসজিদে পদদলনের ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন এবং ১৬ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা নিউজ।

দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচ শিশু গুরুতর অবস্থায় রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, কারও অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাসংস্থা এএফপির একজন ফটো সাংবাদিক জানিয়েছেন, যেখানে পদদলনের ঘটনা ঘটেছে, সেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছিল। খাবার নিতে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।

এপির একটি ভিডিওতে দেখা যায়, হাজার হাজার মানুষ খাবার সংগ্রহ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতানের মতে, জনপ্রিয় ইউটিউবার ও সামাজিক মাধ্যম তারকা আবু ওমর খাবার বিতরণ করছিলেন। তিনি এর আগে ইউটিউবে খাবার প্রস্তুতির একটি ভিডিও প্রকাশ করেছিলেন।

গত ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল শাম। এরপর দেশটিতে ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে। যুদ্ধের কারণে সিরিয়ার অনেক মানুষ আর্থিক সংকটে ভুগছেন।

সূত্র: আরব নিউজ

আ. দৈ./ সাধ






Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝