সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অগ্রণী ব্যাংকের ‘টপ টেন রেমিট্যান্স সিলভার এওয়ার্ড ২০২৫’ অর্জন।
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৬:৪৩ পিএম  আপডেট: ১১.০১.২০২৫ ৭:২৫ পিএম  (ভিজিট : ৩৭২)
X

 ২০২৪ সালে রেমিট্যান্স আহরণে সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী হিসেবে ‘টপ টেন সিলভার রেমিট্যান্স এওয়ার্ড ২০২৫’  লাভ করে অগ্রণী ব্যাংক পিএলসি.। সেন্টার ফর এনআরবি’র উদ্যেগে আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড  কনফারেন্স সিরিজ  ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই এওয়ার্ড গ্রহণ করেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র  প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম।

আজ শনিবার (১১ জানুয়ারী) সকাল  ১০.০০ ঘটিকায়  এনআরবি আয়োজিত রেমিট্যান্স এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) মান্যবর স্পীকার বাংলাদেশী বৃটিশ নাগরিক ব্যারিষ্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর  ডঃ আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবি সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী।





র/আ


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝